খুলনা বিশ্ববিদ্যালয়
ফেসবুকে মাদক নিয়ে পোস্ট: খুবির হল রোডে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের মাদক পরিস্থিতি ও সংলগ্ন হল রোডের ব্যাচেলর বাসা নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার জেরে এক যুবককে মারধর ও দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়ার খবর পাওয়া গেছে।
খুবি’র নারী হলের ওয়াশরুমে গোপন ভিডিও, ক্যাম্পাস উত্তাল
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একটি নারী হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক ক্যান্টিন কর্মীকে আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিচারের দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: খুবির শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের ক্ষোভ, পুত্তলিকা দাহ
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন বার্তা পাঠিয়ে যৌন হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ এবং প্রতীকী পুত্তলিকা দাহ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্ত শুরু করেছে।